শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানের তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সমঝোতা

ইরানের তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সমঝোতা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সমঝোতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর চাপ বাড়াতে এবং বিশেষ করে চীনে ইরানি তেল রপ্তানি কমানোর বিষয়ে একমত হয়েছেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকের পর বিষয়টি প্রকাশ করেছে অ্যাক্সিওস, দুই মার্কিন কর্মকর্তার বরাতে।


প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতি জোরদার করতে দুই দেশ পূর্ণ শক্তিতে এগোবে। এর অংশ হিসেবে চীনের কাছে ইরানের তেল বিক্রি সীমিত করার উদ্যোগ নেওয়ার কথা আলোচনা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইনের আওতায় দেশগুলোর স্বাভাবিক অর্থনৈতিক সহযোগিতা বৈধ এবং তা সম্মান করা উচিত।


বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানির বড় অংশ— ৮০ শতাংশের বেশি— চীনে যায়। ফলে এই বাণিজ্যে বাধা সৃষ্টি হলে তেহরানের জ্বালানি আয় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়েছে। একই সময়ে অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে মার্কিন নৌবহর মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।