টিপিএস বাতিল, ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইয়েমেনি শরণার্থীদের
ইয়েমেনের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে চালু থাকা ‘টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) বাতিল করেছে ওয়াশিংটন। এর ফলে প্রায় ১,৪০০ ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে আগামী ৬০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) Al Jazeera-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতার ও বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব Kristi Noem দাবি করেন, বর্তমানে ইয়েমেনে ফিরে যাওয়া নিরাপদ এবং টিপিএস কর্মসূচি যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
উল্লেখ্য, টিপিএস কর্মসূচির আওতায় যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা সংকটপূর্ণ পরিস্থিতিতে থাকা বিদেশি নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের অনুমতি দেওয়া হয়।