সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমশিক্ষারমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রাথমিক শিক্ষা নিয়ে এখনো অনিশ্চয়তা

রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রাথমিক শিক্ষা নিয়ে এখনো অনিশ্চয়তা

favicon
ভোরের আলো ডেস্ক:
রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রাথমিক শিক্ষা নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর মাধ্যমিক পর্যায়ের ছুটি নির্ধারণে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।


অন্যদিকে হাইকোর্টের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় রমজানে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা একটি বাৎসরিক ছুটির তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবিত তালিকায় রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি মিলিয়ে মোট ১৯ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কথা উল্লেখ রয়েছে। যদিও তালিকাটি এখনো অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।


সূত্র জানায়, ওই তালিকা অনুযায়ী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা ও ঈদসহ বিভিন্ন ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্র ও শনিবার মিলিয়ে মোট ছুটির সংখ্যা দাঁড়ায় ১৯ দিন।


এ বিষয়ে অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে এখনো অতিরিক্ত কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি। উপপরিচালক জয়নাল আবদীন বলেন, হাইকোর্টের আদেশে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধের কথা বলা হলেও প্রাথমিক বিদ্যালয় নিয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ফলে প্রস্তাবিত ছুটির তালিকা বহাল থাকবে নাকি পরিবর্তন হবে—সে সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।