রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না, আজ চূড়ান্ত সিদ্ধান্ত
পবিত্র রমজান মাসজুড়ে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না—সে বিষয়ে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের আপিলের ওপর শুনানি শেষে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রমজানজুড়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।
হাইকোর্টের ওই আদেশ অনুযায়ী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আবেদন করলে সোমবার ওই আদেশ স্থগিত করা হয়।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আদালতের নির্দেশনায় কোনো সুনির্দিষ্ট উল্লেখ না থাকায় রমজানে এসব বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।