শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বসৌদি আরবে চাঁদ দেখা গেছে, মধ্যপ্রাচ্যে শুরু রমজান

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মধ্যপ্রাচ্যে শুরু রমজান

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মধ্যপ্রাচ্যে শুরু রমজান

সৌদি আরবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও আজ থেকে পবিত্র রমজানের প্রথম রোজা পালন করা হচ্ছে।


সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হওয়ার একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রোজা শুরু হয়। সেই হিসেবে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


তবে বাংলাদেশে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয় চাঁদ দেখার ওপর ভিত্তি করে। ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে রমজান মাসের সূচনা নির্ধারণ করা হয়।


চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।