শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বভারতের এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

ভারতের এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতের এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের এআই সম্মেলনে নির্ধারিত ভাষণ দিতে পারবেন না। ‘এপস্টাইন ফাইল’-এ তার নাম প্রকাশের পর গেটস ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে। খবর এএফপি।


ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়েছে, “সব দিক বিবেচনা করে এবং সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোতে ফোকাস নিশ্চিত করতে বিল গেটস মূল বক্তব্য দেবেন না।” তবে ভারতের স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গেটস ফাউন্ডেশন আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।


ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনা করবেন। ফাউন্ডেশন জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেবেন।