শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমশিক্ষামব ও অটোপাসের সংস্কৃতির সমাপ্তি ঘোষণা শিক্ষামন্ত্রীর

মব ও অটোপাসের সংস্কৃতির সমাপ্তি ঘোষণা শিক্ষামন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
মব ও অটোপাসের সংস্কৃতির সমাপ্তি ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে মব ও অটোপাসের সংস্কৃতিতে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। এক সময় শিক্ষার্থীরা আন্দোলন করে অটোপাস নিয়েছে, কিন্তু ভবিষ্যতে এই সংস্কৃতি আর থাকবে না।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন—এটা হতে পারে না। শিক্ষার্থীদের দাবি-দাওয়া প্রশাসনিক মাধ্যমে সমাধান করা হবে; রাজপথ দখলের কোনো প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দেওয়া উচিত এবং কোনটা নয়। শিক্ষার্থীদের পক্ষেই আমরা থাকি, কারণ তারা মানুষ গড়ার কারিগর।”


তিনি আরও জানান, দেশের শিক্ষার উন্নয়ন ও সরকারের ভিশন অনুযায়ী শিক্ষামন্ত্রণালয় কাজের অগ্রাধিকার নির্ধারণ করবে।