শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বক্ষেপণাস্ত্র মহড়ার কারণে আকাশসীমার বড় অংশ বন্ধ করল ইরান

ক্ষেপণাস্ত্র মহড়ার কারণে আকাশসীমার বড় অংশ বন্ধ করল ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্ষেপণাস্ত্র মহড়ার কারণে আকাশসীমার বড় অংশ বন্ধ করল ইরান

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়াকে কেন্দ্র করে দেশের আকাশসীমার বড় অংশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাইলটদের জন্য জারি করা একটি বিশেষ নোটিশ টু এয়ারম্যান (NOTAM)-এ জানায়, নির্ধারিত সামরিক মহড়ার কারণে আকাশসীমার বিস্তীর্ণ এলাকায় উড়োজাহাজ চলাচল সীমিত থাকবে।


মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশে কয়েকটি ‘ডেঞ্জার জোন’ চিহ্নিত করা হয়েছে, যেখানে সামরিক কার্যক্রম চলাকালে সব ধরনের বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ থাকবে। এ ঘোষণার পর আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেক সংস্থা ইতোমধ্যে তাদের ফ্লাইট রুট পরিবর্তন শুরু করেছে।


পরিস্থিতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে বেসামরিক বিমান অপারেটরদের ওই এলাকা বা এর আশপাশ দিয়ে উড়ার ক্ষেত্রে উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, সমন্বয়হীন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বেসামরিক ফ্লাইটপথের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।


নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই মহড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শক্তি প্রদর্শনের অংশ হতে পারে।


এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি এলে তা মোকাবেলায় দিয়েগো গার্সিয়া নৌ ঘাঁটি এবং সেখানে মোতায়েন কৌশলগত বোমারু বিমান ব্যবহারে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না।