শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমশিক্ষাবাংলা ভাষার বিশ্বব্যাপী প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ভাষার বিশ্বব্যাপী প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলা ভাষার বিশ্বব্যাপী প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ভাষাকে সর্বস্তরে প্রাধান্য দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে এর মর্যাদা আরও সুসংহত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার পাঠদান পদ্ধতি আরও বাস্তবমুখী ও যৌক্তিক করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর জোর দিয়ে দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা পরিহার করে সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।


এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সঠিকভাবে শিক্ষা প্রদান ছাড়া দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা সারাদেশে ধারাবাহিকভাবে চালু করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরকে দুর্নীতিমুক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ দুই প্রতিনিধি।