শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশটাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট মাছরাঙায় অগ্নিকাণ্ড, সজ্জিত অংশ পুড়ে ছাই

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট মাছরাঙায় অগ্নিকাণ্ড, সজ্জিত অংশ পুড়ে ছাই

favicon
ভোরের আলো ডেস্ক:
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট মাছরাঙায় অগ্নিকাণ্ড, সজ্জিত অংশ পুড়ে ছাই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী হাউজবোট মাছরাঙাতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীর পূর্বপারে মেরামতের সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও হাউজবোটের কর্মচারীদের মতে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজবোটের ভেতরের সজ্জিত অংশ ও একটি ফ্রিজ পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী নৌযান সমিতির সভাপতি রব্বানী জানিয়েছেন, আগুনে হাউজবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম নষ্ট হয়েছে। বালিজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া ও তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।