শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমজাতীয়পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে হত্যা, অপহরণের পর কিশোরীর মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে হত্যা, অপহরণের পর কিশোরীর মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:

পাবনার ঈশ্বরদী উপজেলায় মধ্যরাতে দাদি ও নাতনিকে হত্যার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে কান্নার শব্দ শুনে স্থানীয়রা বাইরে বের হলেও কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়ে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

পরদিন সকালে বাড়ির উঠান থেকে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নাতনি জামিলা নিখোঁজ থাকায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশের একটি সরিষাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, কিশোরীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার কারণ উদঘাটনে গুরুত্বসহকারে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।