শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনঅভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যু

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যু

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী–এর স্ত্রী আফরা ইবনাত ইকরা মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইকরার পরিবারের সদস্যরা।

পরিবারের ঘনিষ্ঠ এক আত্মীয় জানান, বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশের বাইরে নেপালে অবস্থান করছিলেন। মানসিকভাবে ভেঙে পড়ায় তিনি এখনো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

ভালোবাসার সম্পর্কের পর ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।