শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বআবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা, একজন নিহত; ইরানকে দায়ী করল আমিরাত

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা, একজন নিহত; ইরানকে দায়ী করল আমিরাত

favicon
ভোরের আলো ডেস্ক:
আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা, একজন নিহত; ইরানকে দায়ী করল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এই হতাহতের ঘটনা ঘটে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করলেও আবুধাবির একটি আবাসিক এলাকায় বিস্ফোরণের ফলে বস্তুগত ক্ষয়ক্ষতি হয় এবং একজন এশীয় নাগরিক নিহত হন।

সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, চলমান উত্তেজনার জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক স্থাপনা ও জাতীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা একটি বিপজ্জনক ও কাপুরুষোচিত কর্মকাণ্ড, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করে।