শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বমধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, বড় হামলার ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, বড় হামলার ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, বড় হামলার ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রোববার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।


ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, আইআরজিসি ঘোষণা করেছে যে তাদের অভিযান খুব শিগগিরই শুরু হতে পারে এবং মধ্যপ্রাচ্যজুড়ে তথাকথিত অধিকৃত অঞ্চল ও আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।


এই সতর্কবার্তার কয়েক ঘণ্টা আগেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করে।


এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় খামেনির মৃত্যুর দাবি করেন।


অন্যদিকে রয়টার্স জানায়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী শনিবার ভোরে হামলার সময় খামেনি তার কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন।


ফার্স নিউজ এজেন্সির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন, যার মধ্যে তার মেয়ে, নাতি, জামাতা ও পুত্রবধূ রয়েছেন বলে দাবি করা হয়েছে।


সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় ইরান সরকার রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে দেশজুড়ে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।