শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বতেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক ও হামলার আশঙ্কা

তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক ও হামলার আশঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক ও হামলার আশঙ্কা

ইসরায়েলের তেল আবিবে রোববার সকালে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সকাল ছয়টার কিছু পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শুরু করে। এর কিছুক্ষণ পরই তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়।


স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের দিক থেকে আসা হামলা প্রতিহত করতে ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে, ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে। ফলে যেকোনো সময় আবারও সতর্ক সংকেত বাজতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একইভাবে কাতারের রাজধানী দোহাতেও অন্তত ১১টি বিস্ফোরণের দাবি করেছেন বাসিন্দারা।


এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলায় নতুন করে আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে দেশটিতে মোট আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় সীমিত পরিসরে ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা।