শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরাক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরাক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরাক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরাক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রবিবার (১ মার্চ) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরাকের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বলেন, “গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা ইরানি ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি। শহীদ আলেম ও মুজাহিদ খামেনিকে নবী পরিবারের অগ্রগণ্য সদস্যদের একজন হিসেবে বিবেচনা করি।”

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডটি একটি প্রকাশ্য আগ্রাসন ও নিন্দনীয় কাজ, যা মানবিক ও নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি রবিবার খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।