শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনঅভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে শোবিজে শোক, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে শোবিজে শোক, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে শোবিজে শোক, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর খবর প্রকাশের পর শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

রবিবার (১ মার্চ) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ইকরার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান। তিনি জানান, মামলায় অভিনেতা ছাড়াও তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে, যার মধ্যে তার মাকেও আসামি করা হয়েছে।

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে।