শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানি হামলার অভিযোগে সৌদি আরবে রাষ্ট্রদূত তলব

ইরানি হামলার অভিযোগে সৌদি আরবে রাষ্ট্রদূত তলব

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানি হামলার অভিযোগে সৌদি আরবে রাষ্ট্রদূত তলব

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। রোববার (১ মার্চ) দেশটি তেহরানের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করার এক দিন পর এই পদক্ষেপ নেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ‘নির্লজ্জ আক্রমণের’ প্রতিবাদ জানাতেই সৌদি আরবে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, এই হামলা শুধু সৌদি আরব নয়, বরং কয়েকটি ভ্রাতৃপ্রতিম দেশকেও লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

ঘটনার পর ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে সৌদি আরব তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছে।