শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম

জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম

বরগুনা–২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৯৭২ সালের বাংলাদেশ হুইপস আদেশের ৩(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ পদে বরগুনা–২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে নিয়োগ প্রদান করেছেন।