শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বযুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প

যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় গেরাশ এলাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গেরাশ শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।