দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা, অগ্নিকাণ্ড: হতাহতের খবর নেই
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুবাই গণমাধ্যম কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে দুবাই গণমাধ্যম কার্যালয় জানায়, দূতাবাসের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলার ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল। তবে জরুরি সেবা দলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আল জাজিরা প্রকাশিত যাচাইকৃত চিত্রে হামলার পর দুবাই এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসেও হামলার খবর পাওয়া গিয়েছিল। সেখানে স্থাপনার কিছু ক্ষতি হলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।