শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইসরায়েল অভিমুখে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল অভিমুখে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েল অভিমুখে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ইরান আবারও ইসরায়েল অভিমুখে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বুধবার এবং আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দফায় দফায় এ হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানায়, এসব ‘হুমকি প্রতিহত’ করতে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় রয়েছে।

সতর্কবার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নাগরিকদের দায়িত্বশীল আচরণ এবং নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। এতে বলা হয়, সতর্ক সংকেত পাওয়া মাত্রই সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।

আরও বলা হয়, সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পরই কেবল সুরক্ষিত স্থান ত্যাগ করা যাবে। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নিয়োজিত হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাবলি যথাযথভাবে অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা