শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানে হামলা নিয়ে ট্রাম্পের দাবি, পারমাণবিক অস্ত্র ঠেকাতেই আঘাত

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের দাবি, পারমাণবিক অস্ত্র ঠেকাতেই আঘাত

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে হামলা নিয়ে ট্রাম্পের দাবি, পারমাণবিক অস্ত্র ঠেকাতেই আঘাত

ইরানের রণক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, তখন প্রশ্ন উঠছে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান কি সত্যিই ‘আত্মরক্ষামূলক’?

এ বিষয়ে ট্রাম্প বলেছেন, “আমরা যদি দুই সপ্তাহের মধ্যে আঘাত না করতাম, তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু হতে পারে।” হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক জানিয়েছেন, এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি বলেন, “ইরান পারমাণবিক বোমা তৈরি করছে—এমন সরাসরি প্রমাণ না থাকলেও, প্রায় অস্ত্রমাত্রার সমমানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।”

সূত্র: বিবিসি।