শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত, পাল্টা জবাব দিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত, পাল্টা জবাব দিচ্ছে ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত, পাল্টা জবাব দিচ্ছে ইরান

প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে দফায় দফায় বিমান হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তবে হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে ইরানও। দেশটির পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং তাদের মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।

এদিকে ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। এতে বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের উপপ্রধান আলি-আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বলে দাবি করেছে দেশটির কয়েকটি গণমাধ্যম। হামলায় তিনি নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।