ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলের সতর্কতা
ইসরায়েলে ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এসব হামলার হুমকি মোকাবিলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থায় রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য আঘাত প্রতিহত করার চেষ্টা করছে।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং সুরক্ষিত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয় রয়েছে।”
সূত্র: আল–জাজিরা