শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বঅসলোর মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ, তদন্ত শুরু

অসলোর মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ, তদন্ত শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
অসলোর মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ, তদন্ত শুরু

নরওয়ের রাজধানী অসলোর মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রবিবার স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে অসলো পুলিশ। বিস্ফোরণের কারণ কী এবং এর সঙ্গে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, ঘটনার পরপরই তারা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।

তবে অসলোর মার্কিন দূতাবাসের কাছাকাছি বিস্ফোরণের ঘটনার সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো সম্পর্ক আছে কি না—সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি অসলো পুলিশের কর্মকর্তারা।