শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বট্রাম্প প্রশাসন ইসরায়েলের জন্য ৬৫০ মিলিয়ন ডলারের বোমা অনুমোদন, কংগ্রেসের ছাড়পত্র ছাড়াই

ট্রাম্প প্রশাসন ইসরায়েলের জন্য ৬৫০ মিলিয়ন ডলারের বোমা অনুমোদন, কংগ্রেসের ছাড়পত্র ছাড়াই

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্প প্রশাসন ইসরায়েলের জন্য ৬৫০ মিলিয়ন ডলারের বোমা অনুমোদন, কংগ্রেসের ছাড়পত্র ছাড়াই

ট্রাম্প প্রশাসন কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় ৬৫০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ২০ হাজার বোমা বিক্রির অনুমোদন দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে জরুরি অবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেন, এমন পরিস্থিতিতে কংগ্রেসের অনুমতি আবশ্যক নয়। খবর আলজাজিরা।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইসরায়েল সরাসরি বাণিজ্যিক প্রক্রিয়ায় আরও ২৯৮ মিলিয়ন ডলারের গোলাবারুদ ক্রয় করবে।

জাতিসংঘের ২০২৪ সালের ডিসেম্বর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সম্ভবত ফিলিস্তিনের ঘনবসতিপূর্ণ গাজার এলাকায় গণহত্যার সময় এই ধরনের ভারী গোলাবারুদের ব্যবহার করেছে।