বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম এখনো ঘোষণা হয়নি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম এখনো ঘোষণা হয়নি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম এখনো ঘোষণা হয়নি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। অ্যাসেম্বলি অব এক্সপার্ট-এর সদস্য আহমাদ আলামোলহোদা জানান, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে এখনো তার নাম প্রকাশ করা হয়নি।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন নেতার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে কিছু প্রক্রিয়া এখনো বাকি রয়েছে।

এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরি-এর ওপর।

অ্যাসেম্বলি অব এক্সপার্ট হলো ইরানের ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় আলেমের একটি কাউন্সিল, যাদের জনপ্রতিনিধিত্বমূলক ভোটে নির্বাচন করা হয়। ইরানে সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে নতুন নেতা নির্বাচনের দায়িত্ব এই কাউন্সিলের ওপরই বর্তায়।

এর আগে ইসরায়েল হুমকি দিয়ে বলেছিল, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হবে, তাকেই তারা লক্ষ্যবস্তু করবে।

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি