শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমশিক্ষাবিদ্যুৎ সাশ্রয়ে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ কারণে পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ অনুযায়ী ছুটি কার্যকর থাকবে।

এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-

  • দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করা

  • প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান বন্ধ রাখা

  • এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় ব্যবহার করা

  • অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা

পাশাপাশি করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, আলোকসজ্জা পরিহার এবং গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় সব বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।