মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ওমান এয়ারের এক সপ্তাহের ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকায় ওমান এয়ারলাইনস ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাতিল করেছে। রবিবার (৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়।
বাতিল হওয়া গন্তব্যের মধ্যে রয়েছে জর্ডানের আম্মান, দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম, কুয়েত, বাগদাদ ও খাসাব। এছাড়াও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কিছু ফ্লাইটও প্রভাবিত হবে।
এয়ারলাইনস যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন বা সর্বশেষ তথ্যের জন্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেছে।