বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্ববাহরাইনের রাজধানীর কাছে ড্রোন হামলা, আহত অন্তত ৩২

বাহরাইনের রাজধানীর কাছে ড্রোন হামলা, আহত অন্তত ৩২

favicon
ভোরের আলো ডেস্ক:
বাহরাইনের রাজধানীর কাছে ড্রোন হামলা, আহত অন্তত ৩২

বাহরাইন-এর রাজধানীর কাছাকাছি এলাকায় ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বাহরাইন নিউজ এজেন্সি-এর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি

প্রতিবেদন অনুযায়ী, বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীর মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে।

আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র দুই মাস।

এছাড়া আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে কয়েকজন শিশুর অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে।