শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বনতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

favicon
ভোরের আলো ডেস্ক:
নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

বাবা আয়াতুল্লাহ আলি খামেনি–র মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর তার অধীনেই সোমবার (৯ মার্চ) প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করা হয়, যার গায়ে লেখা ছিল— “আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রইসরায়েল–এর যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার স্ত্রী ও মেয়েসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান।

খামেনির মৃত্যুর পর ইরানের শীর্ষ ধর্মীয় নেতৃত্ব মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।