শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি-কে অভিনন্দন জানিয়েছেন ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন পুতিন।

মোজতবার প্রশংসা করে পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন যে নতুন নেতা তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি-র কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন সময়েও ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া সবসময় ইরান-এর পাশে থাকবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সংহতি অব্যাহত থাকবে।