বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বনিরাপত্তা ঝুঁকিতে দক্ষিণ-পূর্ব তুরস্ক ছাড়তে নাগরিকদের নির্দেশ যুক্তরাষ্ট্রের

নিরাপত্তা ঝুঁকিতে দক্ষিণ-পূর্ব তুরস্ক ছাড়তে নাগরিকদের নির্দেশ যুক্তরাষ্ট্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
নিরাপত্তা ঝুঁকিতে দক্ষিণ-পূর্ব তুরস্ক ছাড়তে নাগরিকদের নির্দেশ যুক্তরাষ্ট্রের

নিরাপত্তা ঝুঁকির কারণে দক্ষিণ-পূর্ব তুরস্ক থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আদানা-র কাছে অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের চলে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) আঙ্কারা-য় অবস্থিত মার্কিন দূতাবাসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে আদানার কনস্যুলেট জেনারেল থেকে জরুরি নয়—এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

এ ছাড়া এক সতর্কবার্তায় দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ওই এলাকা ত্যাগ করার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হয়েছে।