শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বযুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর এমন মন্তব্যের জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়।


সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আইআরজিসি সতর্ক করে বলেছে—যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখে, তবে তেহরান এই অঞ্চল থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি হতে দেবে না।


এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা দেখা গেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয় বলে এটি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


অন্যদিকে ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিলেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকিও দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি অব্যাহত রাখে, তাহলে আরও ভয়াবহ হামলা চালানো হবে।

ট্রাম্পের এই হুঁশিয়ারির পর মঙ্গলবার সকালে এশীয় বাজারে জ্বালানি তেলের দাম কমে যায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েল-এর দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।