শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশমেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, হাত ভেঙে গেছে

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, হাত ভেঙে গেছে

favicon
ভোরের আলো ডেস্ক:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, হাত ভেঙে গেছে

নাটোরের সিংড়ায় একজন বাবাকে মারধর করে তার হাত ভেঙে দিয়েছে স্থানীয় কয়েকজন বখাটে। এ ঘটনা ঘটেছে তার মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ জানানোর কারণে। সোমবার বিকেলে ভুক্তভোগীর পরিবার সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত ফটিক সর্দার বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের ফটিক সর্দারের মেয়ে সেতু খাতুনকে পার্শ্ববর্তী লাক্ষীকুড়ি এলাকার ইমান আলী দীর্ঘদিন ধরে ইভটিজিংসহ বিভিন্ন কুপ্রস্তাব দিতো। বিষয়টি জানার পর ফটিক সর্দার তার মেয়েকে বিরক্ত না করার জন্য ইমান আলীকে নিষেধ করেন।

কিন্তু ক্ষিপ্ত হয়ে ইমান আলী তার কয়েকজন সহযোগী নিয়ে রবিবার সন্ধ্যায় ফটিক সর্দারের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ফটিক সর্দার রক্তাক্ত জখম হন এবং তার ডান হাত ভেঙে যায়। হামলার সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।