শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বটরন্টোতে মার্কিন কনস্যুলেটে গুলিবর্ষণ, আতঙ্ক ছড়াল কূটনৈতিকপাড়ায়

টরন্টোতে মার্কিন কনস্যুলেটে গুলিবর্ষণ, আতঙ্ক ছড়াল কূটনৈতিকপাড়ায়

favicon
ভোরের আলো ডেস্ক:
টরন্টোতে মার্কিন কনস্যুলেটে গুলিবর্ষণ, আতঙ্ক ছড়াল কূটনৈতিকপাড়ায়

কানাডার টরন্টোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, দুই ব্যক্তি হ্যান্ডগান দিয়ে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কূটনৈতিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটিকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে কানাডা কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট