দুবাই বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশিসহ চারজন আহত
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় অন্তত চারজন আহত হয়েছেন, যার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। বুধবার সকালে দুটি সামরিক ড্রোন বিমানবন্দরের ঠিক পাশে আঘাত হানে। আহতদের মধ্যে একজন ভারতীয় এবং দুইজন ঘানার নাগরিক।
কর্তৃপক্ষ জানায়, আহতদের দ্রুত বিমানবন্দরের জরুরি চিকিৎসা ব্যবস্থার আওতায় নেওয়া হয়েছে। হামলার পরও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। দুবাই এয়ারপোর্টস জানিয়েছে, ৭ মার্চ থেকে বিমানবন্দর আংশিকভাবে সচল রয়েছে এবং নিয়মিত ফ্লাইট সূচিতে তেমন পরিবর্তন হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশের আকাশে ১ হাজার ৪৭৫টি ইরানি সামরিক ড্রোন শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৮৫টি ধ্বংস করা হয়েছে এবং ৯০টি বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। কর্তৃপক্ষ ভ্রমণকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।