বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বতেলবাহী ট্যাংকারে হামলার পর ইরাকের সব তেল বন্দরের কার্যক্রম বন্ধ

তেলবাহী ট্যাংকারে হামলার পর ইরাকের সব তেল বন্দরের কার্যক্রম বন্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
তেলবাহী ট্যাংকারে হামলার পর ইরাকের সব তেল বন্দরের কার্যক্রম বন্ধ

ইরাকের বসরা প্রদেশের আল-ফাও বন্দরের কাছে জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর দেশটির সব তেল বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি ‘আল-ইরাকিয়া নিউজ’কে এ তথ্য নিশ্চিত করেন।

হামলায় একজন নাবিক নিহত হয়েছেন এবং আরও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র। নিখোঁজদের খুঁজে পেতে এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

এর আগে বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোট ব্যবহার করে হামলা চালানো হয়। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।

এর আগে বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোট ব্যবহার করে হামলা চালানো হয়। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।

ফারতুসি জানান, একটি ট্যাংকারে জ্বালানি পণ্য ভরার সময় সেটি হামলার শিকার হয়। আক্রান্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল এবং তাতে বিস্ফোরণ ঘটে। তবে এটি সরাসরি হামলা নাকি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী বোটের মাধ্যমে ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

তিনি আরও জানান, হামলার সময় ট্যাংকার দুটি ইরাকের উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল।