শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বক্যালিফোর্নিয়ায় ইরানের সম্ভাব্য ড্রোন হামলার সতর্কতা এফবিআইয়ের

ক্যালিফোর্নিয়ায় ইরানের সম্ভাব্য ড্রোন হামলার সতর্কতা এফবিআইয়ের

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্যালিফোর্নিয়ায় ইরানের সম্ভাব্য ড্রোন হামলার সতর্কতা এফবিআইয়ের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইরান সম্ভাব্য ড্রোন হামলা চালাতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে এফবিআই। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে এফবিআই লস অ্যাঞ্জেলেসের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ সতর্কতা দেওয়া হয়। এতে বলা হয়, ইরান সমুদ্রপথ ব্যবহার করে ক্যালিফোর্নিয়ায় আকস্মিক ড্রোন হামলার চেষ্টা করতে পারে।

তবে মার্কিন ও ক্যালিফোর্নিয়ার আইন প্রয়োগকারী গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, স্মারকলিপিতে কোনো সরাসরি বা নির্দিষ্ট হামলার হুমকির কথা উল্লেখ নেই। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার আগে পাওয়া একটি সংকেত বা ইঙ্গিতের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকির তথ্য নেই। তবে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।