হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এক টেলিভিশন ভাষণে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখা প্রয়োজন। এ খবর জানিয়েছে আল জাজিরা।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বর্তমানে তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালি পার করানোর মতো প্রস্তুতি তাদের নেই। ক্রিস রাইট বলেন, এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত চালু করা সম্ভব হলেও এখনই তারা প্রস্তুত নয়।
এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তেলবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর সুরক্ষা এবং শিপিং কোম্পানিগুলোর জন্য পুনর্বীমা সুবিধা দেওয়ার প্রস্তাব দেন। তবে এখন পর্যন্ত কোনো জাহাজকে এমন নিরাপত্তা দিয়ে পার করে নেওয়া হয়নি।
CNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস রাইট বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ইরানের আক্রমণাত্মক শক্তি এবং সেই সক্ষমতা তৈরি করা শিল্প অবকাঠামো ধ্বংসের দিকেই বেশি মনোযোগী রয়েছে।