ইরাকে ড্রোন হামলায় ফরাসি সেনা নিহত, আহত বেশ কয়েকজন
ইরাকের এরবিল শহরের পশ্চিমে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-র লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘাঁটিতে ফ্রান্স ও ইরাকের যৌথ বাহিনী অবস্থান করছিল। ঘাঁটিটি মূলত উগ্রবাদী সংগঠন আইএসআইএল-এর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
এরবিলের গভর্নর ওমেদ খোশ্নাও এক বিবৃতিতে জানান, ইরাকের মাখমুর এলাকায় পেশমারগা ও ফরাসি বাহিনীর যৌথ ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত ছয়জন ফরাসি সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটনাটি সম্পর্কে অবহিত একটি নিরাপত্তা সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।