শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বসৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন পাঁচ বিমান ক্ষতিগ্রস্ত

সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন পাঁচ বিমান ক্ষতিগ্রস্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন পাঁচ বিমান ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে সেগুলো পুরোপুরি ধ্বংস না হওয়ায় বর্তমানে মেরামতের কাজ চলছে।

এই হামলায় কেউ নিহত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন এবং বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।