লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চিকিৎসক ও প্যারামেডিকসহ ১৪ জন নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় শনিবার (১৩ মার্চ) ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক ও নার্স রয়েছেন। হামলা বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে চালানো হয়। এছাড়া সাওয়ানে পৃথক এক হামলায় আরও দুই প্যারামেডিক নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লিটানি নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করার কথা স্বীকার করেছে। তারা দাবি করেছে, সেতুটি হিজবুল্লাহ অস্ত্র ও শক্তি বৃদ্ধির কাজে ব্যবহার করছিল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত লেবাননকে অবকাঠামোগত ক্ষতির মূল্য দিতে হবে।