শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানজুড়ে টানা ইন্টারনেট ব্ল্যাক-আউট, তৃতীয় সপ্তাহে পরিস্থিতি

ইরানজুড়ে টানা ইন্টারনেট ব্ল্যাক-আউট, তৃতীয় সপ্তাহে পরিস্থিতি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানজুড়ে টানা ইন্টারনেট ব্ল্যাক-আউট, তৃতীয় সপ্তাহে পরিস্থিতি

ইরানজুড়ে টানা ইন্টারনেট ব্ল্যাক-আউট চলছে, যা ইতোমধ্যে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও অনেকেই বিকল্প উপায়ে তথ্য আদান-প্রদান চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের তুলনায় প্রায় এক শতাংশে নেমে এসেছে। যদিও এই হার কম, তবু মোট সংখ্যার হিসেবে তা এখনো উল্লেখযোগ্য।

নেটব্লকসের গবেষণা প্রধান ইশিক মাতার জানিয়েছেন, এই ব্ল্যাক-আউট সরকারি সিদ্ধান্তে আরোপ করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নয়।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরান বিষয়ক গবেষক রাহা বাহরেইনি বলেছেন, তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনের উদ্দেশ্যে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এই ব্যবস্থা নিয়েছে।

এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় অনেকেই শর্টওয়েভ রেডিও, ল্যান্ডলাইন ফোনকলসহ বিভিন্ন বিকল্প পদ্ধতিতে যোগাযোগের চেষ্টা করছেন। কেউ কেউ ভিপিএনসহ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সীমিতভাবে ইন্টারনেটে প্রবেশের চেষ্টা করছেন।