ফ্রান্সের দাবি: মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানো হয়নি
মধ্যপ্রাচ্যে ফরাসি নৌবাহিনীর ১০টি যুদ্ধজাহাজ মোতায়েনের খবর ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে বিভিন্ন সূত্রে দাবি করা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালি সচল রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠাতে যাচ্ছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ পাঠানো হয়নি।
পোস্টে আরও বলা হয়, ফরাসি রণতরিগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর এলাকাতেই অবস্থান করছে।
এদিকে ফ্রান্স তাদের অবস্থানকে আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক বলে উল্লেখ করে জানিয়েছে, এ নীতিতে কোনো পরিবর্তন আসেনি।