শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশপাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা

খুলনার পাইকগাছা উপজেলায় এক পুলিশ কর্মকর্তার মায়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভারতী মন্ডল বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) চিনময় মন্ডলের মা।

পুলিশ জানায়, গতকাল রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শনিবার (১৪ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে।

নিহত ভারতী মন্ডল ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কে বা কারা তাকে হত্যা করে বাড়ির পাশের মাছের ঘেরে মরদেহ ফেলে রেখে যায়। রবিবার সকালে প্রতিবেশীরা তাকে বাড়িতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাছের ঘেরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।