শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড
রাস লাফান শিল্প শহরে কাতারএনার্জির পরিচালিত স্থাপনাগুলো দেখানো হচ্ছে। গত ২ মার্চ এএফপির তোলা ছবি

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে এই হামলা সংঘটিত হয় বলে জানিয়েছে কাতার এনার্জি। খবর প্রকাশ করেছে Al Jazeera।


সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এই হামলায় জ্বালানি অবকাঠামোর আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট সকল কর্মী নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


এর আগে বুধবারও একই এলাকায় হামলার ঘটনা ঘটে, যেখানে কাতারের গুরুত্বপূর্ণ ‘পার্ল জিটিএল’ (গ্যাস-টু-লিকুইড) স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


বিশ্লেষকদের মতে, ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার প্রতিক্রিয়ায় ইরান সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদনকারী দেশ কাতারের এই প্রধান শিল্পাঞ্চলে একাধিক হামলা চালানো হচ্ছে।


বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা ও সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।