শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ কর্মকর্তাদের হত্যা এবং নৌবাহিনীর সদস্যদের মৃত্যুর প্রতিশোধ হিসেবেই এই হামলা পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম জেরুজালেমে অবস্থিত মন্ত্রণালয় ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র সদস্যদের নিহত হওয়ার ঘটনা এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবের মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’কে লক্ষ্য করে টর্পেডো হামলার ঘটনা ঘটে। ইরানের দাবি, এতে তাদের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন। এছাড়া, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের এক বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন।