শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বতেলের বাজার স্থিতিশীল রাখতে ইরানি তেলে বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

তেলের বাজার স্থিতিশীল রাখতে ইরানি তেলে বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
তেলের বাজার স্থিতিশীল রাখতে ইরানি তেলে বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বলে জানিয়েছে আল জাজিরা

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজেদের তেলের মজুত থেকেও বাজারে তেল ছাড়তে পারে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে স্কট বেসেন্ট উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রম করা শুরু করেছে। এতে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা হচ্ছে বলে তিনি জানান।